নিজের পেটে নিজেই চাকু ঢুকিয়ে আত্মঘাতী হলো এক যুবক। মৃতের নাম চন্দন সাহা(২৬)। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লীতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, রায়গঞ্জ রবীন্দ্রপল্লী এলাকার চন্দন সাহা বুধবার রাত সাড়ে দশটা নাগাদ নিজের পেটে নিজেই চাকু দিয়ে গভীর ক্ষত করে। এমনটাই দাবী করে চন্দনের পরিবার। আহত অবস্থায় রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে রাত ১২ টা নাগাদ তার মৃত্যু হয়। পরিবার সুত্রে জানা গেছে দীর্ঘদিন মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসাধীন ছিল চন্দন। মাঝে মধ্যেই আত্মহত্যার হুমকি দিতো চন্দন। চন্দনের স্ত্রী ওই পাড়াতে ভাড়া থাকলেও চন্দন থাকতো তার মায়ের সাথে। ঘটনার কথা শুনেই দ্রুত রায়গঞ্জ জেলা হাসপাতালে যাওয়ার পাশাপাশি চন্দনের বাড়িতেও যায় রায়গঞ্জ থানার পুলিশ। চন্দনের ঘর সীল করে দেয় পুলিশ। এটা আত্মহত্যা নাকি কোনো পরিকল্পিত খুনের ঘটনা তা খতিয়ে দেখতে তদন্তে পুলিশ।
উত্তরদিনাজপুর